মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা এ বছর ২৩ শিক্ষা প্রতিষ্ঠান থেকে
১৮৫৪ জন পরিক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ১৩২৩জন,এর মধ্যে ৯০ জন শিক্ষার্থী জিপিএ -৫ পেয়ে কৃতকার্য হয়।উপজেলা প্রশাসনের আয়োজনে তাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ সময় তাদের প্রতেক কে তাদের নাম সম্বলিত ক্রেস এবং একটি করে কলেজ ব্যাগ প্রদান করা হয়।
বুধবার(২৯জুলাই)সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো:আশরাফুল আলম। উপজেলা শিক্ষা অফিসার মো:জাকির হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হামিদা মুস্তফা,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আ.ক.ম মোজাম্মেল হক,উপজেলা মাদ্রাসা স্কুল এন্ড কলেজ এসোসিয়েশন এর সভাপতি,সাবেক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মজিবুর রহমান,এসোসিয়েশন এর সা:সম্পাদক আমিনুল ইসলাম জসিম,টেংগারচর রাজিয়া কাদের আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক বায়জিদ শ্রাবণ।বড় রায়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ডাঃ শাহজাহান, ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রকৌশলী সাখাওয়াত হোসেন, ভাটেরচর দাখিল মাদ্রাসার সভাপতি প্রকৌশলী সিরাজুল ইসলাম সহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,প্রধান শিক্ষকবৃন্দ,অভিভাবকবৃন্দ ও কৃতি শিক্ষার্থীবৃন্দ।