1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় কাজলী নদীতে ভাসছে ব্র্যাকের তিন শিক্ষাতরী, হাতে-কলমে শিখছে শিক্ষার্থীরা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

গজারিয়ায় কাজলী নদীতে ভাসছে ব্র্যাকের তিন শিক্ষাতরী, হাতে-কলমে শিখছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০০ বার পঠিত
কাজলী নদীতে ভাসছে ব্র্যাকের তিন শিক্ষাতরী, হাতে-কলমে শিখছে শিক্ষার্থীরা । ছবি: মুন্সিগঞ্জের বার্তা

নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জের গজারিয়ায় ব্র্যাক শিক্ষা কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি, ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে পরিচিতি এবং ডিজিটাল প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে ‘পরিবেশ তরী’, ‘ইতিহাস তরী’ ও ‘ডিজিটাল তরী’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাউশিয়া মোহাম্মদ আব্দুল আজহার উচ্চ বিদ্যালয় সংলগ্ন কাজলী নদীতে ভাসমান শিক্ষা তরীগুলোর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, ব্র্যাকের জেলা কোঅর্ডিনেটর মো. মারুফ পারভেজ, ডিজিটাল-ইতিহাস-পরিবেশ শিক্ষাতরী প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার প্রদীপ কুমার রায়সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ব্র্যাক শিক্ষা কর্মসূচি সূত্রে জানা যায়, নদীতীরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এসব ভাসমান শিক্ষা তরী সাধারণত ৭ থেকে ১০ দিন অবস্থান করে। এ সময়ে শিক্ষার্থীরা তরীতে এসে বিভিন্ন বাস্তব উপকরণ ও প্রযুক্তি ব্যবহার করে পরিবেশ, ইতিহাস ও ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে হাতে-কলমে শেখার সুযোগ পায়।

‘ডিজিটাল তরী’তে রয়েছে বিআর (BR) ও এআর (AR) প্রযুক্তি, রোবট, রোবোটিক্সসহ বিভিন্ন আধুনিক ডিজিটাল ডিভাইস। এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের ডিজিটাল বিষয়ে বাস্তব ধারণা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

‘ইতিহাস তরী’তে বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের প্রদর্শনী রয়েছে। লালবাগ কেল্লা, ষাট গম্বুজ মসজিদ, আহসান মঞ্জিল, মহাস্থানগড়, পানাম নগর ও ময়নামতিসহ দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও ঐতিহ্য সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।

অন্যদিকে ‘পরিবেশ তরী’তে জীববৈচিত্র্য, বর্জ্য ব্যবস্থাপনা, হিট ট্র্যাপসহ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বাস্তব উপকরণের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের শেখার সুযোগ তৈরি করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। নদীতীরবর্তী এলাকার শিক্ষার্থীদের কাছে ভাসমান এসব শিক্ষা তরী আনন্দময় ও অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার নতুন সুযোগ তৈরি করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর