1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৬৬ বার পঠিত
গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
মুন্সিগঞ্জের গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৯নং কালিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছলিম উল্লাহ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রেরণাদায়ী বক্তব্যে বলেন, শিক্ষাই জীবনের মূল চালিকাশক্তি। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও নৈতিকতা অনুসরণ করলে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নবীনদের মনোযোগসহকারে পড়াশোনায় আত্মনিয়োগের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রচার সম্পাদক মো. ফারুক হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান বিশ্ব অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং প্রযুক্তিনির্ভর। এই বাস্তবতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, বরং সময়োপযোগী দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান এবং নৈতিক মূল্যবোধও সমানভাবে অর্জন করতে হবে। তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীর সফলতার পেছনে আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম এবং লক্ষ্য নির্ধারণের গুরুত্ব অপরিসীম। নিজের লক্ষ্য স্থির করে ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে গেলে সফলতা আসবেই। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, ব্যর্থতাকে ভয় না পেয়ে তা থেকে শিক্ষা নিতে হবে। জীবনের প্রতিটি ধাপে চ্যালেঞ্জ আসবে, কিন্তু ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারলেই প্রকৃত সফলতা অর্জন সম্ভব। তিনি অভিভাবকদের প্রতিও আহ্বান জানান, সন্তানের সঠিক দিকনির্দেশনা ও মানসিক সমর্থন প্রদান করতে, যাতে তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল-মদিনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো. গিয়াস উদ্দিন, ভবেরচর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য মো. মোশারফ হোসেন মুন্সী এবং বিশিষ্ট সমাজসেবক মো. ইউসুফ ফকির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলের সভাপতি আব্দুল্লাহ আল-মামুন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষক আবু হানিফ নোমান।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে সংবর্ধনা ও শুভকামনা জানানো হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর