1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় জমি কিনে হয়রানীর শিকার,প্রতিকার চেয়ে যুবদল নেতার সংবাদ সম্মেলন - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

গজারিয়ায় জমি কিনে হয়রানীর শিকার,প্রতিকার চেয়ে যুবদল নেতার সংবাদ সম্মেলন

রাসেল সরকার, গজারিয়া
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার পঠিত

গজারিয়ায় জমি কিনে হয়রানীর শিকার,প্রতিকার চেয়ে যুবদল নেতার সংবাদ সম্মেলন

মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় চর বাউশিয়া মৌজায় বৈধভাবে জমি ক্রয় করেও দখলের জটিলতায় পড়েছেন উপজেলা যুবদলের এক নেতা। প্রতিপক্ষের বাধার মুখে বর্তমানে তার বাড়ি নির্মাণ কাজ বন্ধ রয়েছে, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: নজরুল ইসলাম মেম্বার।

শনিবার(৪মার্চ)দুপুর ২ঘটিকায় উপজেলার বাউশিয়া ইউনিয়ন এর জন প্রিয় রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী দাবি করেন,মালিকানার স্বপক্ষে কোনো বৈধ প্রমাণ দেখাতে না পেরেও একটি পক্ষ কেবল হয়রানি ও মানহানি করার উদ্দেশ্যে তাকে বাধা প্রদান করছে।

খবর নিয়ে জানা যায়, উপজেলার চর বাউশিয়া মৌজায় কালু সরকার নামক জনৈক ব্যক্তি সিএস রেকর্ডমূলে প্রায় আড়াই একর সম্পত্তির মালিক ছিলেন। পরবর্তী সময়ে কালু সরকারের ওয়ারিশদের থেকে ২৭ শতাংশ জমি ক্রয় করেন স্থানীয় মনু মিয়া। বিগত এসএ ও আরএস ৪২ নং খতিয়ান ২৬৯৪ নং দাগের ২৭ শতাংশ সম্পত্তি মুন মিয়ার নামে লিপিবদ্ধ হয়ে প্রচারিত হয়। মনু মিয়া তার জীবদ্দশায় উক্ত সম্পত্তির পুরোটা তার চার ছেলের মধ্যে এক ছেলে ফারুক ও তিন মেয়ে যথাক্রমে তাসলিমা, নাসিমা ও জেসমিনকে লিখে দেন। পরবর্তীতে স্থানীয় বাসিন্দা ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মনু মিয়ার ওয়ারিশদের কাছ থেকে ৮ শতাংশ এবং অন্য দাগে কালু সরকারের ওয়ারিশদের কাছ থেকে ৭ শতাংশসহ মোট ১৫ শতাংশ সম্পত্তি ক্রয় করেন। বর্তমানে নজরুল ইসলাম তার ক্রয়কৃয় জায়গায় স্থাপনা নির্মাণ করতে গেলে মনু মিয়ার অন্যান্য ওয়ারিশগণ বাধা প্রদান করছে।

সরেজমিনে শনিবাব ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবন নির্মাণের জন্য স্তূপ করে রাখা বালু ও ইট পড়ে আছে তবে বাধার মুখে কাজ বন্ধ রয়েছে।স্থানীয়রা জানান, প্রতিপক্ষের বাধার মুখে বাড়ি নির্মাণ কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে নজরুল ইসলাম।

ভুক্তভোগী নজরুল ইসলাম বলেন, “আমি বৈধ দলিলে জমি কিনেও দখল নিতে পারছি না। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল অথচ কাজ করতে গেলে অভিযোগ তোলা হয় যে আমি দলীয় প্রভাব খাটাচ্ছি। বিবাদী পক্ষের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই এবং তারা বারবার সালিশি বৈঠকও প্রত্যাখ্যান করছে। মূলত আমাকে হয়রানি করে প্রতারণার মাধ্যমে জমি হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছে তারা।”

অন্যদিকে প্রতিপক্ষের রিমা আক্তার অভিযোগ অস্বীকার করে দাবি করেন, নজরুল ইসলাম জমি কেনার আগেই তার পিতা বাবুল মিয়া ক্রয়সূত্রে ওই জমির মালিক হয়েছেন। তিনি আরও জানান, আরএস রেকর্ডেও তারা উক্ত সম্পত্তির মালিক। নজরুল ইসলাম প্রভাবশালী হওয়ায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছেন। এ বিষয়ে তারা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় মামলা দায়ের করেছেন।

বিষয়টি সম্পর্কে বাউশিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল হক বলেন, “বিষয়টি মীমাংসার জন্য আমি উভয় পক্ষকে নিয়ে বসার চেষ্টা করেছি। নির্ধারিত দিনে নজরুল ইসলাম উপস্থিত হলেও প্রতিপক্ষ একাধিকবার সময় দিয়েও উপস্থিত হয়নি। ফলে বিষয়টি এখনও অমীমাংসিত।”

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী জানান, জমি সংক্রান্ত বিরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকলে যে কেউ থানায় অভিযোগ করতে পারেন। অভিযোগ পেলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর