
রাসেল সরকার,গজারিয়া
মুন্সিগঞ্জের গজারিয়ায় ইউনিয়ন ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০আগষ্ট)বিকাল ৪ঘটিকায় উপজেলার গজারিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক,বিএনপি নেতা হারুন অর রশিদ সরদার।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাদী ইসলাম বাবু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারন সম্পাদক মো:বিল্লাল হোসেন মোল্লা,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাদিম মাহমুদ অপু,গজারিয়া ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালমান রহমান এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আল আমিন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রদল নেতা কাউসার সরকার,জেলা ছাত্রদল নেতা ফয়সাল মুন্না,রমজান প্রধান,উপজেলা ছাত্রদলের সাবেক নেতা নোমান বিল্লাল, মাসুদুর রহমান বাঘ,আবদুল্লাহ আল মামুন,সাইদুল মোরসালিন,সিরাজ সরকার প্রমুখ।
কর্মী সভায় খন্ড খন্ড মিছিল অংশ গ্রহণ করেন গজারিয়া ইউনিয়ন এর বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ছাত্রদলের নেতৃবৃন্দ।