মো. রাসেল সরকার,গজারিয়া প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়া থানার চাঞ্চল্যকর জান্নাত হত্যা মামলার অন্যতম প্রধান আসামি তাজবীর রাঢ়ীসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার আওতাধীন বিভিন্ন এলাকা থেকে গজারিয়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত অন্য দুই আসামি হলেন—তাছলিমা বেগম (৫২), স্বামী শাহীন রাঢ়ী এবং শাহীন রাঢ়ী (৬০), পিতা মৃত ছালাম রাঢ়ী।
তাঁদের উভয়ের বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার নয়ানগর এলাকায়। পুলিশ সূত্র জানায়, জান্নাত হত্যা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে তদন্তকারী সংস্থা। আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।








