1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় টহলরত পুলিশের গাড়িতে কাভার্ড ভ্যানের সংঘর্ষ, সার্জেন্টসহ দুই পুলিশ সদস্য আহত। - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

গজারিয়ায় টহলরত পুলিশের গাড়িতে কাভার্ড ভ্যানের সংঘর্ষ, সার্জেন্টসহ দুই পুলিশ সদস্য আহত।

আল আমিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার পঠিত

আল আমিনঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের দুটি গাড়িতে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে হাইওয়ে পুলিশের এক সার্জেন্টসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পর কাভার্ড ভ্যানটির চালক ও সহকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার বালুয়াকান্দী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকামুখী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে দায়িত্ব পালন করছিল হাইওয়ে পুলিশ ও গজারিয়া থানা পুলিশের দুটি টহল যান। এ সময় দ্রুতগতিতে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক দুটি গাড়িতে আঘাত হানে। সংঘর্ষের ফলে পুলিশের উভয় গাড়ি উল্টে গিয়ে সড়কের ওপর পড়ে থাকে।
এ ঘটনায় হাইওয়ে পুলিশের সার্জেন্ট আহসান হাবিব এবং কনস্টেবল নয়ন আহত হন। পরে সহকর্মী পুলিশ সদস্য ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। আহতদের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করে। সংঘর্ষের কারণে ঢাকামুখী লেনে সাময়িক যান চলাচলে বিঘ্ন ঘটে।
গজারিয়া থানার উপপরিদর্শক রুবেল সিকদার জানান, সড়কের পাশে অবস্থানরত পুলিশের দুটি টহল গাড়িকে কাভার্ড ভ্যানটি সজোরে ধাক্কা দেয়, এতে গাড়ি দুটি ক্ষতিগ্রস্ত হয়ে উল্টে যায় এবং দুই পুলিশ সদস্য আহত হন।
ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, দুর্ঘটনার পরপরই যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর