1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

গজারিয়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

রাসেল সরকার, গজারিয়া
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৭৩ বার পঠিত
গজারিয়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা।

:মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে লাঙ্গলবন্দ স্নান উৎসবকে ঘিরে অতিরিক্ত গাড়ির চাপে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের,যানজটে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রী ও চালকদের।

খোঁজ নিয়ে জানা যায়,বৃহস্পতি বার(২৬মার্চ) মধ্য রাত থেকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের মহাতীর্থ অষ্টমী স্নান উৎসবকে কেন্দ্র করে মহাসড়কে অত্যাধিক যানবাহনের চাপে এই যানজটের সৃষ্টি হয়,যা এখন না:গঞ্জের সোনারগাঁও উপজেলা ছাড়িয়ে গজারিয়া অংশের বাউশিয়া এলাকা পর্যন্ত বিস্তার করেছে, দিনের সময় বাড়ার সাথে সাথে কুমিল্লা পর্যন্ত বিস্তৃণ হতে পারে।

জামালদী বাসষ্টান্ড এলাকায় ঢাকাগামী স্টারলাইন চালক বিল্লাল হোসেন জানান,ভবেরচর থেকে জামালদী বাসষ্টান্ড এলাকায় আসতে দু’ঘন্টা সময় লেগেছে অথচ পাঁচ মিনিটের পথ।

আরেক বাস চালক আল ইসলাম বলেন,স্নান উৎসব এলেই মহাসড়কে এই যানজটের সৃষ্টি হয়,সরকারের উচিত এই বিষয়ে মহা পরিকল্পনা করা,এ ভাবে মানুষের দূর্ভোগ আর কত?

কুমিল্লা থেকে তিশা গাড়ীর ড্রাইভার লিয়াকত  বলেন,দশ মিনিটের রাস্তা আসতে তিন ঘন্টা সময় লাগলো,ঢাকা কখন যাবো তা অনিশ্চিত।

এই দিকে যানজটে আটকে থেকে চরম দূর্ভোগে পড়েছে সাধারণ মানুষ,বিশেষ করে বৃদ্ধ,নারী ও শিশুরা,অতিরিক্ত মানুষের চাপ মহাসড়ক জুড়েই নাভিশ্বাস অবস্থা।

ঈদ শেষে লক্ষীপুর থেকে ঢাকা ফিরতি যাত্রী আকলিমা আক্তার বলেন,অফিস খোলা হওয়ায় বাচ্চাদের বাবা আগেই ঢাকা ফিরেছে,আজ আমরা ফিরছি,গাড়ি দাউদকান্দি প র্যন্ত স্বাভাবিক গতিতে এসেছে কিন্তু তারপর থেকেই যানজটের কবলে পড়েছি,অসহনীয় লাগছে,ছোট বাচ্চাদের নিয়ে গরমে কত ক্ষন বাসে বসে থাকা যায়।

বিষয়টা নিয়ে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, লাঙ্গলবন্দ স্নান উৎসব ঘিরে মধ্যরাত থেকে ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয় যা পরবর্তী সময়ে গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে।যানজট নিরসনে হাইওয়ে পুলিশ মহাসড়কে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর