1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ।  - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

গজারিয়ায় তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ। 

সাইদ হাসান আফরান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

সাইদ হাসান আফরান

জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা” ও ৩১ দফা অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের গজারিয়ায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকাল ৫টায় গজারিয়া উপজেলা বিএনপির উদ্যোগে এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। উপজেলার জনবহুল এলাকা, হাটবাজার ও ঘরে ঘরে গিয়ে নেতাকর্মীরা “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” বিষয়ক বার্তাটি জনগণের হাতে পৌঁছে দিতে এই কর্যক্রম পরিচালনা করেন।।

কর্মসূচির অংশ হিসেবে বিএনপির নেতা-কর্মীরা স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন এবং তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কার রূপরেখার উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন।

তাদের মতে, এই ৩১ দফা শুধু রাজনৈতিক পরিবর্তনের নয়; এটি দেশের সার্বিক কাঠামোগত সংস্কারের অঙ্গীকার, যেখানে গণতন্ত্র, বিচারব্যবস্থা, প্রশাসন, নির্বাচন কমিশন, মানবাধিকার ও নাগরিক স্বাধীনতার পুনঃপ্রতিষ্ঠা মূল লক্ষ্য হিসেবে নির্ধারিত।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য মুজিবুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী মোহন, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক বাইজিদ শ্রাবণ, বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বোরহান উদ্দিন ভূঁইয়া, ভবেরচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান শিকদার, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মেম্বার, হোসেন্দী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর মাতব্বর, যুবদলের আহ্বায়ক অহিদুজ্জামান অহিদ, ছাত্রদলের সদস্য সচিব নাদিম মাহমুদ, মুন্সীগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আলমগীর হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় উপজেলা বিএনপি নেতারা বলেন,“তারেক রহমানের এই ৩১ দফা হচ্ছে জনগণের মুক্তির রূপরেখা। এতে দেশের রাজনৈতিক শুদ্ধি, প্রশাসনিক জবাবদিহিতা ও অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আমরা চাই এই বার্তা গজারিয়ার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাক।”

তারা আরও বলেন, জনগণই পরিবর্তনের চালিকাশক্তি। তাই গণমানুষকে সঙ্গে নিয়েই বিএনপি একটি জবাবদিহিমূলক ও জনগণনির্ভর রাষ্ট্রব্যবস্থা গড়ার অঙ্গীকার নিয়েছে।

লিফলেট বিতরণকালে সাধারণ মানুষও আগ্রহ নিয়ে দফাগুলো পড়েন ও মতামত জানান। অনেকেই বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতিতে সংস্কারমূলক একটি বাস্তব রূপরেখা জনগণের আশা-আকাঙ্ক্ষাকে নতুন করে জাগিয়ে তুলেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর