1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় তিতাসের অভিযান ২টি অবৈধ চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,রেস্টুরেন্ট সিলগালা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

গজারিয়ায় তিতাসের অভিযান ২টি অবৈধ চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,রেস্টুরেন্ট সিলগালা

মো.রাসেল সরকার,গজারিয়া
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৫২ বার পঠিত

মো. রাসেল সরকার,গজারিয়া

মুন্সিগঞ্জের গজারিয়ায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ২টি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। এসময় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে ব্যবসা পরিচালনা করায় একটি রেস্টুরেন্ট সিলগালা ও একটি চায়ের দোকানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ।

আজ ১১ আগষ্ট সোমবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ও ভাটেরচর নতুন রাস্তা এলাকায় এই পরিচালনা করা হয়।

জানা যায়, অভিযানের শুরুতে বালুয়াকান্দি মিয়ামী রেস্টুরেন্টের বিপরীত পাশে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত একটি চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ভাটেরচর নতুন রাস্তা এলাকায় একটি চুনা কারখানার অবৈধ গ্যাস বিচ্ছিন্ন করে কারখানাটি এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তারপর ভাটেরচর নতুন রাস্তা এলাকায় অবৈধ ভাবে গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত ফুড ভিলেজ নামে একটি রেস্টুরেন্টে অভিযান চালায় তিতাস। এ সময় সেখানে কাউকে পাওয়া না যাওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ দিয়ে ব্যবসা পরিচালনা করায় বারেক নামে এক চা দোকানীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ওমর ফারুক। অভিযান শেষে তিনি বলেন, ‘ দিনব্যাপী অভিযানে দুটি অবৈধ চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ দিয়ে ব্যবসা পরিচালনা করায় একটু রেস্টুরেন্ট সিলগালা ও একটি চায়ের দোকানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে’।

এ বিষয়ে তিতাস গ্যাস সোনারগাঁ মেঘনা ঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, ‘গত কয়েক মাস ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে আমাদের অভিযান চলমান রয়েছে। আজকের অভিযানে গজারিয়ার পৃথক ২টি এলাকায় ২টি অবৈধ চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এস্কেভেটর দিয়ে কারখানাগুলো গুঁড়িয়ে দেয়া হয় এবং চুল্লিগুলো ধ্বংস করা হয়। পাশাপাশি একটি রেস্টুরেন্ট ও চায়ের দোকানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে’।

অভিযানে সার্বিক সহযোগিতা করে গজারিয়া থানা পুলিশ ও গজারিয়া ফায়ার সার্ভিস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর