
আল আমিন/ খায়রুল ইসলামঃ
মুন্সিগঞ্জের গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করেন তিতাস কর্তৃপক্ষ। অভিযানে দুটি চুনা কারখানা গুড়িয়ে দেওয়া হয় এবং একটি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অর্থদণ্ড প্রদান করেন।
মঙ্গলবার (৭ই অক্টোবর) সকাল ১১ঘটিকা হইতে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত উপজেলার বালুয়াকান্দি ও বাউশিয়া এলাকায় ২ টি চুনা কারখানা এবং ভাটেরচর এলাকায় অবস্থিত খুলনা মিষ্টি ভান্ডারে পরিচালিত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সহকারী সচিব মিল্টন রায়।
এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংলগ্ন ভাটের চর এলাকায় খুলনা মিষ্টি ভান্ডার এন্ড রেস্টুরেন্ট কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন। এসময় প্রতিটি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাস গ্যাস মেঘনা অঞ্চল ব্যবস্থাপক সুরজিৎ কুমার সাহা বলেন,আজকে একটি প্রতিষ্ঠানকে অর্থ দণ্ড ও দুটি চুনা কারখানা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন গজারিয়া থানা পুলিশ।