1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় নৌ-ডাকাতের গুলিতে হৃদয় বাঘ হত্যায় দায় এড়াতে পারে না পুলিশও দাবি হৃদয়ের স্বজনদের। - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

গজারিয়ায় নৌ-ডাকাতের গুলিতে হৃদয় বাঘ হত্যায় দায় এড়াতে পারে না পুলিশও দাবি হৃদয়ের স্বজনদের।

সাইদ হাসান আফরান
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১০২ বার পঠিত
সাইদ হাসান আফরান
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে হৃদয় বাঘ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (২৩ আগস্ট) বিকেলে গজারিয়া উপজেলার সর্বস্তরের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহত হৃদয় বাঘের স্বজনরা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড সংঘটিত হলেও এখনও পর্যন্ত জড়িত মূল আসামিদের কেউ গ্রেফতার হয়নি। তারা বলেন, হত্যাকারীরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ালেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
আবেগঘন কণ্ঠে নিহতের স্বজনরা বলেন, “আমরা বারবার থানায় গিয়েছি, প্রশাসনকে জানিয়েছি, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। হত্যার দায় এড়াতে পারে না পুলিশও।” তারা অভিযোগ করেন, পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই আসামিরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতার না করলে তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে হোগলাকান্দি গ্রামের সর্বস্তরের মানুষ অংশ নেন। বক্তারা প্রশাসনের প্রতি দাবি জানান, অবিলম্বে আসামিদের গ্রেফতার করে হৃদয় বাঘ হত্যার বিচার নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “হত্যা মামলাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। আসামিদের গ্রেফতারের জন্য ইতোমধ্যে অভিযান চলছে। খুব দ্রুতই মূল আসামিদের আইনের আওতায় আনা হবে।”
প্রসঙ্গত গজারিয়া উপজেলার ইমামপুর সংলগ্ন মেঘনা নদীর একটি  অবৈধ বালু মহালে নিয়ন্ত্রন প্রতিষ্ঠা ও নৌপথে চাঁদাবাজীসহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ডে আধিপত্ত্য বিস্তার নিয়ে  বড় কালীপুরা সংলগ্ন মেঘনা নদীতে  গত ২৮ জুলাই সকালে দুইদল নৌডাতের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন শ্যুটার মান্নান(৪৩)। এ সময় হৃদয় বাঘ সহ আরো ৬ জন ওই  ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিল। গুরুতর আহত মোঃ হৃদয় বাঘ(২৮)গত শনিবার ১৮ দিন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর