গ্রেফতারকৃতরা হলেন, শাহজালাল (৩১)। সে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের শান্তিনগর গ্রামের মৃত শাহজাহান বেপারীর ছেলে। অপরজন বাবলু মিয়া (৩১)। সে গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চরচাষী গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
গজারিয়া থানা সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার বালুয়াকান্দি ইউনিয়নের শান্তিনগর গ্রামের জনৈক কামাল হোসেনের বসতবাড়ির সামনে থেকে শাহজালালকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অন্যদিকে শনিবার দুপুরে পৃথক এক অভিযানে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চরচাষী গ্রাম থেকে ২০ পিস ইয়াবাসহ বাবলু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। উপজেলার প্রতিটি এলাকায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। দুই দিনে গ্রেপ্তার হওয়া দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।