1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় প্রস্তাবিত পুলিশ ক্যাম্পের স্থাপনাস্থল পরিবর্তনের দাবিতে মানববন্ধন - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

গজারিয়ায় প্রস্তাবিত পুলিশ ক্যাম্পের স্থাপনাস্থল পরিবর্তনের দাবিতে মানববন্ধন

সাইদ হাসান আফরান
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১২৭ বার পঠিত

সাইদ হাসান আফরান

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে প্রস্তাবিত অস্থায়ী পুলিশ ক্যাম্পের স্থাপনাস্থল পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, ক্যাম্পটি যদি রাজনৈতিকভাবে প্রভাবশালী নেতার বাড়িতে স্থাপন করা হয় তবে জননিরাপত্তা বিঘ্নিত হবে এবং দলীয় স্বার্থই প্রাধান্য পাবে।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে দুই শতাধিক নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যানার-প্ল্যাকার্ড হাতে প্রস্তাবিত পুলিশ ক্যাম্পের বর্তমান অবস্থান পরিবর্তনের জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, ইউনিয়নের সর্বত্র মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হলে পুলিশ ক্যাম্পকে নিরপেক্ষ ও সহজলভ্য স্থানে স্থাপন করতে হবে। তারা অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা কাইয়ুম মিয়ার বাড়িতে পুলিশ ক্যাম্প স্থাপন করায় গ্রামবাসীর মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হবে। এতে সাধারণ মানুষ পুলিশি সেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বক্তারা আরও বলেন, “একটি পুলিশ ক্যাম্প পুরো গ্রামের মানুষকে নিরাপত্তা দেবে—এটাই স্বাভাবিক। কিন্তু যদি সেটি কোনো রাজনৈতিক নেতার বাড়িতে হয়, তাহলে পুলিশ কার্যত দলের স্বার্থেই কাজ করবে। এতে সাধারণ মানুষ ভরসা হারাবে, বরং আতঙ্কিত হয়ে পড়বে।”

অংশগ্রহণকারীরা দাবি জানান, গ্রামবাসীর মতামত নিয়ে এমন জায়গায় ক্যাম্প স্থাপন করতে হবে, যেখান থেকে পুরো এলাকার মানুষ সমানভাবে আইন-শৃঙ্খলা রক্ষার সুবিধা পাবে। অন্যথায় তারা আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

স্থানীয়রা জানান, পুলিশ ক্যাম্প যদি গ্রামের মাঝামাঝি বা জনসাধারণের জন্য সহজগম্য স্থানে স্থাপন করা হয়, তাহলে অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে। কিন্তু রাজনৈতিক নেতার বাড়িতে হলে সেটি জনআস্থার জায়গা না হয়ে বিতর্কিত সিদ্ধান্তে পরিণত হবে।

এদিকে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্রশাসনের প্রতি আহ্বান জানান, দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে গ্রামবাসীর প্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর