1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় প্রাণিসম্পদ সপ্তাহে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

গজারিয়ায় প্রাণিসম্পদ সপ্তাহে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো.রাসেল সরকার,গজারিয়া
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৭৬ বার পঠিত

 

মো.রাসেল সরকার, মাল্টিমিডিয়া প্রতিনিধি, গজারিয়া

মুন্সিগঞ্জের গজারিয়ায় “দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদ হবে উন্নতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উদযাপিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে আলোচনা সভা এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল আলম। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: রিগান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইঞ্জি: সামিউল আরেফিন, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাত বিন সিদ্দিক, উপজেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা: রাকিবুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, খামারি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

প্রাণিসম্পদ প্রদর্শনীতে উপজেলার ছোট-বড় খামারিদের আধুনিক খামার ব্যবস্থাপনা, উন্নত জাতের পশুপাখি, রোগ প্রতিরোধ প্রযুক্তি, নিরাপদ মাংস ও দুগ্ধ উৎপাদন পদ্ধতি প্রদর্শন করা হয়। সাধারণ দর্শনার্থীদের পাশাপাশি শিক্ষার্থীরাও প্রদর্শনীতে অংশ নিয়ে খামার প্রযুক্তি সম্পর্কে ধারণা লাভ করেন।

অনুষ্ঠান শেষে সেরা খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্যে প্রথম স্থান অর্জন করে সিকাদার মডার্ণ ডেইরি এন্ড এগ্রো লিমিটেড। আরও কয়েকজন খামারিকে তাঁদের উদ্ভাবনী ও মানসম্পন্ন উৎপাদনের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয়।

উপস্থিত বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহারে স্থানীয় খামারিদের দক্ষতা বৃদ্ধি পেলে গজারিয়ায় প্রাণিসম্পদ উৎপাদনে আরও উন্নতি সাধিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর