
মো. রাসেল সরকার, গজারিয়া প্রতিনিধি
গজারিয়ায় ফুলকুঁড়ি প্রি ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে সনদ প্রদানসহ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার টেংগারচর ইউনিয়নের উত্তর শাহাপুরস্থ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের পরিচালক মো. আবু জাফর (ভুট্টু)’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মো. মনজুরুল আলম।
বিশিষ্ট ব্যবসায়ী মো. মোদাচ্ছির হকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গজারিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো. ফজলুল হক নয়ন এবং তোফাজ্জল হোসেন, উপজেলা সেকেন্ডারি প্রাইভেট স্কুল এসোসিয়েশন এর সভাপতি মো. কামরুজ্জামান রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মহিবুর আলম রিফাত, মো. মনির হোসাইন, আব্দুল জলিল প্রমুখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেনের সঞ্চালনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মো. জাকির হোসেন হেলালী।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বড় হওয়ার আহ্বান জানান।
মুন্সিগঞ্জের বার্তা/আফরান