
মো.রাসেল সরকার,গজারিয়া
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ও টেংগারচর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৩সেপ্টেম্বর)সকাল ১১ঘটিকায় টেংগারচর ও বিকাল ৫ঘটিকায় বালুয়াকান্দী ইউনিয়নে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।উত্তর শাহপুর আইডিয়াল স্কুল ও বালুয়াকান্দী স:প্রা: বিদ্যালয় সংলগ্ন মাঠ প্রাঙ্গণে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বালুয়াকান্দীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আ,ক,ম মোজাম্মেল হক।টেংগারচরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মুহা:মজিবুর রহমান,উভয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসান উল্লাহ চেয়ারম্যান,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো:ইদ্রিস মিয়াজী (ভিপি মহন),কর্মী সভার উদ্ধোধন করেন উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রহমান শফিক।
টেংগারচর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো:গিয়াসউদ্দিন মেম্বার এর সভাপতিত্বে ও সদস্য সচিব এম এ হানিফ এর সঞ্চালনায় টেংগারচরে ও বালুয়াকান্দীতে জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও ইউনিয়ন কমিটির আহবায়ক বোরহান উদ্দিন ভূঁইয়া’র সভাপতিত্বে ও সদস্য সচিব শরীফ হোসেন মাষ্টার এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুগ্ম আহবায়ক ইঞ্জি:মুকবুল আহমেদ রতন,মফিজুল ইসলাম(রনি মাষ্টার),উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকারিয়া ভূঁইয়া,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো:জসিম উদ্দিন,সদস্য সচিব মহিবুর হোসেন(রিফাত প্রধান),বিএনপি নেতা মনিরুজ্জামান,হুমায়ুন কবির ঢালী প্রমুখ।
এ সময় আলহাজ্ব মুহ:মজিবুর রহমান বলেন, জামায়াত শিশির এর চক্রান্তে আমরাই পা দিচ্ছি,বিএনপির নেতাকর্মী’রা আমরা একে অন্যের বিরুদ্ধে বলছি,লেখছি তাই অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকতে হবে,দলকে বাঁচাতে হবে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ,ক,ম মোজাম্মেল হক জামায়াতে ইসলামী বাংলাদেশ কে উদ্দেশ্য করে বলেন,ডাকসু,জাকসু নিয়ে উৎফুল্ল হইয়েন না,সাহস থাকলে নির্বাচনে অংশ গ্রহণ করুন,জনগনের উপর আস্থা রাখুন দেখুন জনগন কাকে বেছে নেন।