সাইদ হাসান আফরান
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় হোসেন্দী ইউনিয়নের চৌধুরী মার্কেটের পেছনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এই আয়োজনের মাধ্যমে শুধু বেগম খালেদা জিয়া নয়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনসহ দলের অন্যান্য অসুস্থ ও প্রয়াত নেতাকর্মীদের জন্যও বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর দ্রুত আরোগ্য কামনায় দেশব্যাপী বিএনপির নেতাকর্মীরা আন্তরিক দোয়া করছেন এবং তাঁর সুস্থতা জাতির জন্য প্রয়োজন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াস উদ্দিন আহমেদ। এছাড়া জেলা কৃষক দলের আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম পিন্টু, উপজেলার সাবেক যুবদলের সাধারণ সম্পাদক আসলামজ্জোহা চৌধুরী তপন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহিদ হোসেন ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন হোসেন্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মমিন মিধ্যা, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, উপজেলা ছাত্রদলের নেতা মিজানুর রহমান মিজান, উপজেলা যুবদলের নেতা শাহাদাত হোসেন পান্নু এবং উপজেলা ছাত্রদলের সদস্য শহিদুল ইসলাম মুন্না, জহির ফরহাদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।
মুন্সিগঞ্জের বার্তা/আফরান