1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় ব্রীজের সংযোগ সড়ক সংস্কারে ভোগান্তি কমছে এলাকাবাসীর - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

গজারিয়ায় ব্রীজের সংযোগ সড়ক সংস্কারে ভোগান্তি কমছে এলাকাবাসীর

মো.রাসেল সরকার,গজারিয়া
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৩৭ বার পঠিত

মো.রাসেল সরকার,গজারিয়া

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ব্রীজের দুই পাশের সংযোগ সড়কের মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হওয়ায় দূর্ভোগে পড়েছিল এলাকাবাসী,জনগনের দূর্ভোগ লাগবে কেন্দ্রীয় বিএনপির কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান রতন ব্রীজের সংযোগ সড়ক সংস্কারের জন্য উপজেলা প্রশাসনকে অনুরোধ করলে,দ্রুত তাঁরা সংস্কারের উদ্যোগ গ্রহণ করে,সংস্কার কাজ শুরু হওয়ায় স্থানীয় অনিন্দিত।

জানা যায়,উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুর-হোগলাকান্দি ব্রীজের দুই পাশে টানা বৃষ্টি পাতে সংযোগ সড়কের মাটি সরে গিয়ে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়। ফলে প্রতিনিয়ত দূর্ভোগে পড়ছিল এই পথে চলাচলরত যাত্রী সাধারণ,বিশেষ করে স্কুল,কলেজগামী ছাত্রছাত্রী, কৃষক, বৃদ্ধ ও রোগীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে বলে জানা যায়।

সরেজমিনে ঘুরে দেখা যায়,এই ব্রীজের সংযোগ এর কাজ চলমান,স্থানীয় এলাকাবাসী এই বিষয়ে আনন্দিত,তাঁরা জানান,এই ব্রীজটি ব্যবহার করে ভবেরচর, লক্ষ্মীপুর হয়েন,করিম খাঁ,কাউলিয়া কান্দি, হোগলাকান্দি, কালিপুর ও রসুলপুর এলাকার হাজার লোক যাতায়াত করে। এছাড়াও ভবেরচর ওয়াজের আলী হাই স্কুল, ভবেরচর গার্লস স্কুল, ১৭ নং লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কোমলমতি শিক্ষার্থীরা প্রতিনিয়ত আশা যাওয়া করে,তাই সংস্কার কাজ শুরু হওয়ায় আনন্দিত তাঁরা।

এ বিষয়ে লক্ষিপুর গ্রামের বাসিন্দা ভবেরচর ইউনিয়ন বিএনপির নেতা নূরুল আমিন সরকার বলেন,দীর্ঘদিন পর এই কাজটা হওয়ায় সাধারণ মানুষের দূর্ভোগ কমবে, এলাকাবাসী পক্ষ থেকে কামরুজ্জামান রতন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

স্থানীয় ইউপি সদস্য মো:জাকির হোসেন বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন এর দৃষ্টি গোচর হওয়ায় তার সুপারিশে কাজটি হচ্ছে। আমরা গ্রামবাসী বিএনপি নেতা কামরুজ্জামান রতন এর প্রতি কৃতজ্ঞ,উনার বিশেষ অনুরোধ এর কারণে দ্রুত সংস্কার কাজটি হচ্ছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন জানান,আমরা জরুরী ভিত্তিতে উপজেলা ব্যাপী একাধিক কাজ করছি,এই ব্রীজের সংযোগ কাজটি শুরু করতে পেরে ভাল লাগছে,আশা করি খুব দ্রুত মানুষের দূর্ভোগ লাগব হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর