1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান শাহ-শের আলী গ্রীন লাউঞ্জ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

গজারিয়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান শাহ-শের আলী গ্রীন লাউঞ্জ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

খায়রুল ইসলাম হৃদয়,গজারিয়া
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১২৯ বার পঠিত

গজারিয়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান

শাহ-শের আলী গ্রীন লাউঞ্জ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

গজারিয়ায় গুরুতর স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে একটি রেস্টুরেন্টকে এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় একটি মনিটরিং অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বালুয়াকান্দি এলাকার শাহ শের আলী গ্রীন লাউঞ্জ রেস্টুরেন্টে গুরুতর স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। পরিদর্শনে দেখা যায়, রেস্টুরেন্টটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও রান্না করা হচ্ছে। রান্না করা খাবার উন্মুক্তভাবে সংরক্ষণ করা হচ্ছিল। ময়লা ফেলার ডাস্টবিন খোলা অবস্থায় রাখা ছিল এবং অপরিষ্কার ও নোংরা ফ্রিজে খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়াও বাবুর্চি ও কর্মীদের হাত ধোয়ার জন্য কোনো সাবান বা প্রয়োজনীয় ব্যবস্থা ছিল না।

এ সকল অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী রেস্টুরেন্টটির ম্যানেজার মোঃ জিয়াউর রহমানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণের বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান এবং গজারিয়া থানা পুলিশের একটি টিম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর