1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় মহাসড়কের পাশ থেকে অচেতন অবস্থায় যুবতী উদ্ধার। - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

গজারিয়ায় মহাসড়কের পাশ থেকে অচেতন অবস্থায় যুবতী উদ্ধার।

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২০৫ বার পঠিত

সাইদ হাসান আফরান 

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে অচেতন অবস্থায় নুসরাত জাহান সাদিয়া (২১) নামে এক যুবতীকে উদ্ধার করেছে স্থানীয়রা। রোববার (১ আগস্ট) দুপুরে উপজেলার বাউশিয়া সজীব ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় মহাসড়কের পাশে এক যুবতীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা প্রথমে বিষয়টি পুলিশকে জানানোর চেষ্টা করেন। তবে আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উদ্ধারকৃত তরুণীর নাম-পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়। তিনি ভোলা সদর উপজেলার পশ্চিম ধনিয়া গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে নুসরাত জাহান সাদিয়া বলে জানা গেছে। তার বয়স আনুমানিক ২১ বছর।

উদ্ধারকারীদের একজন স্থানীয় বাসিন্দা বলেন, “যুবতী মেয়েটি একেবারেই নিস্তেজ অবস্থায় ছিল। আমরা সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাই। এখনো সে পুরোপুরি জ্ঞান ফেরেনি।”

তবে কীভাবে তিনি সেখানে এলেন, তার সঙ্গে কোনো দুর্ঘটনা বা অপরাধমূলক ঘটনা জড়িত কি না—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কেউ।

এ বিষয়ে গজারিয়া থানা পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তরুণীর জ্ঞান ফিরলে তার কাছ থেকেই বিস্তারিত জানা যাবে। প্রয়োজনে পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হবে।”

এদিকে, স্থানীয়দের তৎপরতায় সময়মতো যুবতীকে উদ্ধার করা হলেও, মহাসড়ক সংলগ্ন এলাকায় এই ধরনের ঘটনা জনমনে নানা প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর