
গজারিয়ায় মহাসড়কে পরেছিল তিন সন্তানের জনকের লাশ।
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পরেছিল তিন সন্তানের জনকের লাশ।
নিহত ব্যক্তির নাম ফারুক হাওলাদার(৪২), মাদারীপুর জেলার কালকিনি উপজেলার দক্ষিন বাঁশগারি(মধ্য চর) গ্রামের আইন উদ্দিন হাওলাদার ছেলে বলে জানা যায়।
শনিবার(১৩ডিসেম্বর)দুপুরে ঘটিকায় মেঘনা গৌমতী সেতুর গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পাখির মোড়ের সামনে সেতুর ঢালে ঢাকাগামী রোডে তার লাশ পাওয়া যায়।
স্থানীয় ফরাজীকান্দী গ্রামের ফজর আলী বলেন, দাউদকান্দি যাওয়ার সময় বাউশিয়া পাখি পয়েন্ট এলাকায় থেকে দেখলাম ব্রীজের ঢালে একটা লাশ পড়ে আছে ধারণা করছি এক্সিডেন্ট হয়েছিল।
নিহতের ছোট বোন রোজিনা আক্তার(৩৫) বলেন,আমার ভাই শনির আখড়ার শেখদি এলাকায়(৬২)নং ওয়ার্ডে চা দোকানদার ছিল,শুনেছি স্থানীয়দের সাথে মোটর সাইকেল যুগে ঘুরতে বাহির হয়।কিন্তু পুলিশের খবরে এখানে আসি আমরা।
তার বোন আরো জানায়, আমরা ভবেরচর পুলিশ এর কাছে থেকে কল পেয়ে আসছি।আমরা ৭ ভাই বোন,আমার ভাই ৩ সন্তানের জনক ছিলেন,২ছেলে,১মেয়ে,তাদের অনেক ভালবাসতো, ছেলেদের হাফেজ বানাতে চেয়েছিল এখন আমার ভাইয়ের সংসার কি ভাবে চলবে।
তবে এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য নেই,সে কি ভাবে মারা গেছে।মোটরসাইকেল দূর্ঘটনা,নাকি রাস্তা পারাপার।নিহতের ৩ সন্তান।বড় ছেলে নূর মোহাম্মদ(৮),নূর হোসেন(৪),ফাতেমা (২).
ভবেরচর হাইওয়ে থানার সার্জেন্ট আহসান হাবীব বলেন,দুপুর ১:৪৫মিনিটে এক ব্যক্তি ফোন দিয়ে জানালো, এক্সিডেন্ট করে এক ব্যক্তির লাশ পরে আছে,তারপর ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই,তবে ঘটনাস্থলেই মৃত্যু ছিল, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
ঘটনার সততা নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো:শওকত হোসেন, নিহতের স্বজনরা এসেছে,তাদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।