1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
টঙ্গিবাড়ীতে ১০২ পিস ইয়াবাসহ মঞ্জু শেখ ও রিয়াদ গ্রেপ্তার - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গজারিয়ায় অসুস্থ হাসানের পাশে সমাজ উন্নয়ন সংস্থা ও গ্রামবাসী গজারিয়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টে সেমিফাইনালে বিশদ্রোন ভাটেরচর স্পোর্টিং ক্লাব বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিরাজদিখানে কোটগাঁও যুব সংঘের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শিংগারটেক একাদশ হারিয়ে যাওয়া ১০ বছরের শিশু আয়াতকে পরিবারের কাছে ফিরিয়ে দিল শ্রীনগর থানা পুলিশ দৈনিক মুন্সিগঞ্জের বার্তার ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) এর সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রথম বর্ষপূর্তিতে মুন্সিগঞ্জ গণঅধিকার পরিষদের শুভেচ্ছা দৈনিক মুন্সিগঞ্জের বার্তার ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন অব মালখানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহাউদ্দিন বাহার জাতীয় প্রেস ক্লাবের সভাপতির সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ শ্রীনগরের হীরা উত্তরার সড়ক দুর্ঘটনায় নিহত

টঙ্গিবাড়ীতে ১০২ পিস ইয়াবাসহ মঞ্জু শেখ ও রিয়াদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৬৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে ১০২ পিস ইয়াবাসহ মঞ্জু শেখ (৪০) ও রিয়াদ হোসেন অন্ত (২১) নামে দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার মঞ্জু শেখের বিরুদ্ধে আগে থেকেই মাদকদ্রব্য-সংক্রান্ত সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার উত্তর পাইকপাড়া এলাকায় জনৈক জসিমের বসতবাড়ির সামনের ইটের সলিং রাস্তা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, অভিযান পরিচালনার সময় ডিবি পুলিশের এসআই মো. ইয়াকুব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় উত্তর পাইকপাড়া এলাকার মঞ্জু শেখ ও রিয়াদ হোসেন অন্তকে ১০২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মঞ্জু শেখ উত্তর পাইকপাড়া এলাকার মৃত জালাল শেখের ছেলে। অপরদিকে রিয়াদ হোসেন অন্ত একই এলাকার মৃত আবুল খায়ের দপ্তরীর ছেলে।

পুলিশ জানায়, মঞ্জু শেখের বিরুদ্ধে পূর্বে মাদকদ্রব্য-সংক্রান্ত সাতটি মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর