
মো.রাসেল সরকার,গজারিয়া
মুন্সিগঞ্জের গজারিয়ায় মাদককে না বলি- সুস্থ সুন্দর সমজ গড়ি স্লোগানে মাদক ও জুয়া বিরোধী বিক্ষোভ মিছিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
হোগলাকান্দী আল্লামা ইসহাক ফরিদী (রহ) ওলামা ফাউন্ডেশন ও এলাকাবাসী আয়োজনে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় গোরস্থান রাস্তা এলাকায় মাদক ও জুয়া বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে মাদক ও জুয়া বিরোধী একটি মিছিল হয়। মিছিল টি হোগলাকান্দী সড়ক প্রদক্ষিন করেন। গ্রামের বড় মসজিদ মাঠ প্রাঙ্গণে এশে শেষ হয়। পরে শেখানে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের অনুষ্ঠানের সমাপ্তি হয়।
ইসহাক ফরিদী (রহ) ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব কারী হেদায়েতুল্লাহ সভাপতিত্বে আলোচনা সভায় মাদক বিরোধী বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিঃ সারজাহান মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুর রব, গজারিয়া থানার এই ফরিদ উদ্দিন,
ইসহাক ফরিদী (রহ) ফাউন্ডেশনের সভাপতি আলী হোসাইন,সাধারণ সম্পাদক নূরুল আলম, আল্লামা হাসান ফারুকী, সাবেক স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল সিকদার,জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সবুজ সিকদার সহ,
ইসলামি আন্দোলনের গজারিয়া উপজেলার সভাপতি আল আমিন সরকার, স্থানীয় ইউপি সদস্য হজী আমিরুল ইসলাম, উপজেলাধীন আলেম ওলামা সহ হোগলাকান্দী গ্রামের সচেতন মহল।