1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় পৈক্ষারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

গজারিয়ায় পৈক্ষারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা

সাইদ হাসান আফরান
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১২১ বার পঠিত
সাইদ হাসান আফরান 
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ২০ নম্বর পৈক্ষারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা এবং শিক্ষামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে দুইজন অবসরজনিত বিদায়ী শিক্ষক এবং ৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও পর্তুগালপ্রবাসী শিক্ষানুরাগী সাইফুল ইসলাম খোকনের সহযোগিতায় এবং ব্যাংকার জহিরুল ইসলাম তপনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল-আমিন মাস্টার।
ল্যান্ডোভারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গুণীজন সাঈদ সরকারের সঞ্চালনায় এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী কেরামত আলী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গজারিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ পারভীন। প্রধান আলোচক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা মুন্নি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আঁখিনুর আক্তার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের রেজিস্ট্রার প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ শাকিল,
দৈনিক কালবেলার প্রতিনিধি এবং মুন্সিগঞ্জের বার্তা’র সি. সহ-সম্পাদক সাঈদ হাসান আফরান। গজারিয়া উপজেলার সিনিয়র সাংবাদিক মহিউদ্দিন আহমেদ, বিজয় টিভির মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম নয়ন, দৈনিক ইত্তেফাকের গজারিয়া প্রতিনিধি সাংবাদিক জুয়েল দেওয়ান,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৈক্ষারপাড় গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল হোসেন মোল্লা, ভবেরচর ইউনিয়ন বিএনপি নেতা ফয়সাল আহমেদ ফকির, মো. তুষার প্রধান, ক্রীড়া অনুরাগী মুরাদ মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্ব আরোপ করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর