
মো রাসেল সরকার,গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বালুয়াকান্দি ও ভাটেরচর তিতাসের বিশেষ অভিযান চালায়
এসময় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে ব্যবসা পরিচালনা করায় তিনটি রেস্টুরেন্ট কে দুই লক্ষ টাকা,এবং একটি ভবনের মালিক কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
গতকাল সোমবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ও ভাটেরচর আনারপুরা বাস স্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা করেন।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও ক্ষণিক সম্পদ মন্ত্রণালয়ের
ছিনিয়ার সহকারী সচিব মনিজা খাতুন,অভিযান শেষে বলেন অভিযান চলমান থাকবে,
এ বিষয়ে তিতাস গ্যাস সোনারগাঁ মেঘনা ঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, ‘গত কয়েক মাস ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে আমাদের অভিযান চলমান রয়েছে।
আজকের অভিযানে গজারিয়া বালুয়াকান্দি ও ভাটেরচর আনারপুরা এলাকায় ৩টি রেস্টুরেন্টের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়,পাশাপাশি একটি ভবনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে,আমাদের অভিযান অব্যাহত থাকবে,অভিযানে সার্বিক সহযোগিতা করেন গজারিয়া থানা পুলিশ।