1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় লাখ টাকা ও অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

গজারিয়ায় লাখ টাকা ও অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ

সাইদ হাসান আফরান
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১২৮ বার পঠিত

সাইদ হাসান আফরান 

 

মুন্সিগঞ্জের গজারিয়ায় ভাঙারি ব্যবসায়ীর কর্মচারীকে মারধর করে নগদ এক লাখ টাকা, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সবুজ মিয়াকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে গজারিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. নাজমুল ইসলাম নামে এক ব্যবসায়ী।

অভিযোগ সূত্রে জানা যায়, গজারিয়ার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় নাজমুল ইসলামের ‘মায়ের দোয়া’ নামে একটি ভাঙারি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ড্রেজারের বিভিন্ন মালামাল কেনার জন্য সবুজ মিয়ার সঙ্গে তার এক লাখ ২০ হাজার টাকার চুক্তি হয়। এর পরিপ্রেক্ষিতে ব্যবসায়ী তার কর্মচারী মো. মমিনের মাধ্যমে নগদ এক লাখ টাকা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা পাঠান।

অভিযোগে বলা হয়, গত ২৩ আগস্ট বিকেল ৩টার দিকে সবুজ মিয়ার কথামতো মমিন গজারিয়ার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা এলাকায় আব্দুল মোনেম কোম্পানির সংলগ্ন বালুর মাঠে যান। সেখানে সবুজ মিয়া ও তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা ৪-৫ জন মমিনকে কোনো মালামাল না দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে তার কাছে থাকা নগদ এক লাখ টাকা, প্রায় ৬০ হাজার টাকা মূল্যের অটোরিকশা ও দেড় হাজার টাকা মূল্যের একটি বাটন মোবাইল ফোন নিয়ে তারা চলে যান বলে অভিযোগ করা হয়েছে।

মমিনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে খবর পেয়ে নাজমুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আহত মমিনকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

এ ঘটনায় অভিযোগকারী নাজমুল ইসলাম গজারিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর