1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় শান্তি ফিরিয়ে আনতে গুয়াগাছিয়ায় টহল নবাগত (ওসি) হাসান আলীর। - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

গজারিয়ায় শান্তি ফিরিয়ে আনতে গুয়াগাছিয়ায় টহল নবাগত (ওসি) হাসান আলীর।

সাইদ হাসান আফরান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পঠিত
সাইদ হাসান আফরান 
মুন্সিগঞ্জের গজারিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী দায়িত্ব গ্রহণের পরই মাঠপর্যায়ে শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের কাজ শুরু করেছেন। এর অংশ হিসেবে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে গুয়াগাছিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন।
দীর্ঘদিন যাবত এই ইউনিয়নে নানা অস্থিরতা ও বিশৃঙ্খলার ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। অতিরিক্ত প্রভাব, দলীয় কোন্দল ও বিভিন্ন সামাজিক দ্বন্দ্বের জেরে পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের মতে, সঠিকভাবে আইন প্রয়োগ করা হলে সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত হবে।
পরিদর্শনকালে ওসি হাসান আলী গ্রামের প্রবীণ ব্যক্তি, ব্যবসায়ী, তরুণ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাদের কাছ থেকে এলাকার সমস্যার বিস্তারিত তুলে ধরার অনুরোধ জানান এবং সমাধানে পুলিশের ভূমিকা আরও শক্তিশালী করার আশ্বাস দেন।
তিনি বলেন, “গুয়াগাছিয়া ইউনিয়নে দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করতে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সবসময় মাঠে থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।”
এসময় সঙ্গীয় ফোর্স স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে টহল বৃদ্ধি ও নজরদারি জোরদারের কার্যক্রমও চালায়। ওসি হাসান আলী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাজার এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এদিকে নতুন ওসির এ ধরনের সরাসরি মাঠপর্যায়ের কার্যক্রমে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ তৈরি হয়েছে। তারা জানান, পুলিশ যদি নিয়মিত এভাবে তৎপর থাকে, তাহলে ইউনিয়নে শান্তি ফিরে আসবে এবং দীর্ঘদিনের অস্থিরতা কমে যাবে।
অনেকে আশা প্রকাশ করেন, নতুন ওসির উদ্যোগে যুব সমাজের মধ্যে আইন সচেতনতা বাড়বে এবং এলাকায় অপরাধ প্রবণতা কমে আসবে। স্থানীয়রা বলেন, “আমরা চাই পুলিশ নিয়মিত নজরদারি করুক। তাহলেই বিশৃঙ্খল পরিস্থিতি আর মাথাচাড়া দিতে পারবে না।”
পরিদর্শনের মাধ্যমে ওসি হাসান আলী স্পষ্ট বার্তা দিয়েছেন—গজারিয়া থানা আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে আছে এবং জনগণের নিরাপত্তায় কোনো ধরনের ছাড় দেয়া হবে না।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর