1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

সাইদ হাসান আফরান
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৪৯ বার পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জিলু মিয়া (৪২) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (১ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে নিজ গ্রামের বাড়ি রসুলপুরে যাচ্ছিলেন জিলু মিয়া। বালুয়াকান্দি এলাকায় পৌঁছালে চট্টগ্রামগামী লেনে দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন তার মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দেয়। ধাক্কার ফলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জিলু মিয়া গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর নয়াকান্দি গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে জনপ্রিয় অহিদ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক অহিদ মিয়ার ছোট ছেলে। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন এবং বর্তমানে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন। কিছুদিনের ছুটিতে তিনি গ্রামের বাড়িতে আসেন।
দুর্ঘটনার পর ঘাতক যানটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন জানান, মরদেহ গজারিয়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত যানবাহন শনাক্তে চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এক পুলিশ সদস্যের এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানাচ্ছেন এলাকাবাসী ও সহকর্মীরা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর