1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

গজারিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মো.রাসেল সরকার,গজারিয়া
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৪ বার পঠিত

 

মো.রাসেল সরকার,গজারিয়া প্রতিনিধি 

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ৭৫নং বড়ইকান্দি ভাটেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সমাপনী ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে উষ্ণ, আবেগঘন ও আনন্দময় পরিবেশে এ আয়োজন করা হয়।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি এবং প্রাথমিক স্তর পেরিয়ে উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নতুন যাত্রার দিকনির্দেশনা দিতে বিদ্যালয় কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজী মো. ছানাউল্লাহ মোল্লা, পিটিআই কমিটির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মো. মনিরুজ্জামান সুমন, ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও এসএমসি সদস্য মো. শাহাদাত হোসেন সায়মন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোফেজা রহমান, খোরশেদা আক্তার, নাসিমা আক্তার, শবনম আক্তার ও তানজিমা আক্তারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক মিন্টু খন্দকার, সমাজসেবক সালাউদ্দিন খন্দকার, শরিফ প্রধান, হাসান খন্দকার, সোলাইমান মোল্লা, ইয়াছিন মোল্লা, আলাউদ্দিন মোল্লা, মহিউদ্দিন মিয়া ও শরিফ মোল্লা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মো. দেলোয়ার হোসেন বলেন, পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ ধাপ, যা তাদের পরবর্তী শিক্ষাজীবনের ভিত্তি গড়ে দেয়। মনোযোগ, শৃঙ্খলা, সততা ও নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও সফল হতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুল, শুভেচ্ছা কার্ড ও স্মারক উপহার প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীরা বিদ্যালয় ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুভূতি তুলে ধরে। তারা জানায়, শিক্ষকদের স্নেহ, আন্তরিকতা ও সহযোগিতায় তাদের প্রাথমিক শিক্ষাজীবন ছিল আনন্দময় ও স্মরণীয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পঞ্চম শ্রেণিসহ অন্যান্য শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

 

মুন্সিগঞ্জের বার্তা/সাইদ হাসান আফরান

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর