1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৪ জন। - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

গজারিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৪ জন।

মো রাসেল সরকার:গজারিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পঠিত

 

মো.রাসেল সরকার,গজারিয়া প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় ধারালো অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকার বাদশা মিয়া (৩৮), মো. শহিদ (৩৫), আলমগীর (৪৫) ও আ. মান্নান (৩৫)। সেনাবাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই যৌথ অভিযান চালায়। অভিযানে ৪ জনকে গ্রেপ্তারের পাশাপাশি তাঁদের কাছ থেকে ৫২০ পিস ইয়াবা, আনুমানিক ২ কেজি গাঁজা, ৫টি দেশীয় ধারালো অস্ত্র এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযান প্রসঙ্গে মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গজারিয়া এলাকায় মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের এবং উদ্ধারকৃত সামগ্রী পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যেকোনো ধরনের সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে প্রদান করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

সাব/এডিট/ সাইদ হাসান আফরান 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর