1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় হাজী সিরাজুল হক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

গজারিয়ায় হাজী সিরাজুল হক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

সাইদ হাসান আফরান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১২৯ বার পঠিত

সাইদ হাসান আফরান 

 

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী এলাকায় অবস্থিত হাজী সিরাজুল হক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, গজারিয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি–২০২৬ প্রদান এবং ক্রেস্ট বিতরণ করা হয়।

এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৩৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি ধারাবাহিকভাবে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গঠনে প্রতিষ্ঠানটি স্থানীয়ভাবে ইতোমধ্যে আস্থা অর্জন করেছে। প্রতিবছরই শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করছে। সহশিক্ষা কার্যক্রম, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমেও শিক্ষার্থীদের বহুমুখী বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। বর্তমানে বিদ্যালয়ে ৪০০-এর বেশি শিক্ষার্থী অধ্যয়নরত, যা এর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার প্রমাণ বহন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান (জামান)। তিনি বলেন, “জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য অধ্যবসায়, সময়ানুবর্তিতা ও সততার কোনো বিকল্প নেই। তোমাদের এখনকার এই সময়টাই ভবিষ্যৎ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। লক্ষ্য স্থির করে নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করলে অবশ্যই তোমরা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে। পাশাপাশি দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার মতো যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”

আমন্ত্রিত অতিথি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের লেকচারার ডা. ফারজানা সিদ্দীকা বলেন, “শিক্ষা কেবল পরীক্ষায় ভালো ফলাফলের জন্য নয়, বরং এটি একজন মানুষের মানসিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি গঠনের প্রধান ভিত্তি। তোমরা জ্ঞান অর্জনের পাশাপাশি সততা, সহমর্মিতা ও দায়িত্ববোধকে জীবনের অংশ হিসেবে গ্রহণ করবে। তাহলেই প্রকৃত শিক্ষিত মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।”

বিদ্যালয়টির সহকারী শিক্ষক মো.শাহীন আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাসুম আহম্মেদ বলেন, “আমরা অনেকেই ছাত্রজীবনে পড়াশোনার গুরুত্ব পুরোপুরি উপলব্ধি করতে পারিনি, যার প্রভাব পরে জীবনে অনুভব করতে হয়েছে। তাই তোমাদের বলছি, এই সময়টাকে গুরুত্ব দাও, মনোযোগ দিয়ে পড়াশোনা করো এবং নিজেদের লক্ষ্য নির্ধারণ করো। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমেই জীবনে সফলতা অর্জন সম্ভব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও প্রতিষ্ঠাতা মো. মোসলেম উদ্দিন, প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সদস্য মো. নাছির উদ্দিন, সমাজসেবক নিজাম উদ্দিন মোল্লাসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

সাব এডিট/ সাইদ হাসান আফরান 

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর