আল আমিনঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের নেতৃত্বে একটি বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন গজারিয়া, নৌবাহিনী, নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি গজারিয়া লঞ্চঘাট, রসূলপুর, চরকিশোরগঞ্জ, মেঘনা মোহনা, চর ঝাপটা, ষাটনল ও তৎসংলগ্ন এলাকায় পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থান থেকে প্রায় ১ কোটি ৫৬ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়।
জব্দকৃত জালের মধ্যে রয়েছে ৫০টি অবৈধ চায়না দুয়ারী জাল, ৭৫ হাজার ৫০০ মিটার অবৈধ চরঘেরা জাল এবং ২৭ হাজার ৫০০ মিটার মশারী জাল।পরবর্তীতে গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত অবৈধ জালসমূহ বিধি মোতাবেক বিনষ্ট করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আঃ সামাদ জানান, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধ জাল ব্যবহার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।