মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নে জরাজীর্ন পুরাতন মুক্তিযোদ্ধা সংসদ ভবন ও ডাকঘর ভবনের অবকাঠামোর নিলাম অনুষ্ঠিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১ টায় ভবেরচর বাজারে অবস্হিত পুরাতন জরাজীর্ন মুক্তিযোদ্ধা সংসদ ভবন ও ডাকঘরের অবকাঠামো ভেঙ্গে অপসারণ ও বিক্রয়ের জন্য পূর্ব নির্ধারিত সময় ও তারিখ নিলামে ৯ জন ক্রেতা অংশ গ্রহন করেন।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহমুদুল হাসান ও গজারিয়া উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন এর উপস্হিতিতে সর্বোচ্চ দরদাতা মো: হানিফা ৬৯ হাজার টাকায় নিলাম ডাকে পেয়েছেন।
নিলামে অংশ গ্রহনকারী দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা ছিলেন আল আমিন সিকদার, তিনি ৬৮ হাজার ৫ শ টাকা দর দিয়েছিলেন।
নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উল্লিখিত পুরাতন ও জরাজীর্ন ভবন দুটো পরিত্যাক্ত অবস্হায় ছিল।
নিলামে কাজ পাওয়া ঠিকাদার নির্ধারিত সময়ের মধ্য ভবনের পুরাতন অবকাঠামো ভেঙ্গে অপসারণ ও বিক্রয়ের পর, ওই স্হানে ভবেরচর ইউনিয়ন ভুমি কাযালয়ের প্রস্তাবিত নতুন ভবন নির্মাণ করার পরিকল্পনা রয়েছে।
নিলামে কাজ পাওয়া মো: হানিফা ওরূপে সাদ্দাম প্রধান জানান, নিলামে অংশ গ্রহনকারী ৯ জনের মধ্যে সর্বোচ্চ দর ডেকে তিনি কাজটি পেয়েছন।