
গজারিয়ায় কামরুজ্জামান রতনের নির্বাচনী সভা অনুষ্ঠিত।
স্টাফ রিপোর্টারঃ
মুন্সিগঞ্জ–৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ সম্পাদক মো. কামরুজ্জামান রতনের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকাল চারটায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের কদমতলী ৫ নম্বর ওয়ার্ডে বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার দিদার আলমের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা কাসেম সরকার, সাবেক সাধারণ সম্পাদক, গুয়াগাছিয়া ইউনিয়ন বিএনপি। সভা সঞ্চালনা করেন মো. কাউছার মিয়া।
সভায় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ানসহ গুয়াগাছিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক, নেতৃবৃন্দ এবং স্থানীয় সাধারণ জনগণ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মো. পি এম শাহাদাত প্রধান, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল।
সভায় উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়রা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে কামরুজ্জামান রতনকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।
ইঞ্জিনিয়ার দিদার আলমের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ নির্বাচনী উঠান বৈঠকে গুয়াগাছিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন জানান