আওয়ামীলীগ নেতা খুরশিদ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক,
মুন্সিগঞ্জের গজারিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে, আজ রোববার দুপুর পৌনে ১ টার দিকে, গুয়াগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ৯ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মো: খুরশীদকে(৫৯)কে গ্রেপ্তার করেছে। মো:খুরশীদ গুয়াগাছিয়া ইউনিয়নে নতুন চরচাষী মধ্যপাড়া মহল্লার বাসিন্দা প্রয়াত নূর মোহাম্মদ বেপারীর ছেলে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হাসান আলী জানান, গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে মুন্সীগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।