মো রাসেল সরকার,গজারিয়া প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে একটি মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে গিয়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের জানান, হঠাৎ করে দোকান থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আগুনের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।
সাব/এডিট/ সাইদ হাসান আফরান