
সাইদ হাসান আফরান
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় জমির আখ চুরি প্রতিহত করতে আখের জমিতে বিদ্যুতের ফাঁদ পেতে রেখেছিলেন জমির মালিক সাইদুর রহমান। সেই আখ ক্ষেতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে কিশোর শাহিনের।
ঘটনাস্থান গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফরাজীপাড়া।তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, আজ বুধবার(১৩ আগষ্ট) সকাল সাড়ে নয়টার দিকে আখের জমি থেকে কিশোর শাহিনের(১৪) লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্হানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের বাসিন্দা জহিরুল ইসলামের সাথে একই উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানীরচর ফরাজীপাড়ার আব্দুল মতিনের মেয়ে শিল্পি বেগমের কয়েক বছর আগে ডিফোর্স হয়ে গেলে কিশোর শাহিন মায়ের সাথে নানা বাড়িতেই অবস্হান করছিল।
গতকাল মঙ্গলবার রাতের কোন সময়ে শাহিন আখ চুরির উদ্দেশেই ওই জমিতে গিয়ে পেতে রাখা বিদ্যুতের ফাঁদে পড়ে করুন মৃত্য হয় বলে পুলিশের প্রাথমিক ধারনা।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার আলম আজাদ জানান, আখ ক্ষেতে বিদ্যুতের ফাঁদ পেতে রাখা জমির মালিক গজারিয়া ইউনিয়নের কলসের কান্দী গ্রামের প্রয়াত রফিকুল ইসলামের দুই ছেলে মিন্টু ও সেন্টু পলাতক, আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন।
শাহিনের মা শিল্পি বেগমের আহাজারী আর কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে।
হোসেন্দী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার কিরন সর্দার ক্ষোভের সাথে জানান, ‘ জমির আখ রক্ষায় বিদ্যুতের ফাঁদে পড়ে এমন মৃত্যু মেনে নেয়া যায় না।’