
নিজস্ব প্রতিবেদক, গজারিয়াঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ায় নৌ-ডাকাত নয়ন-পিয়াস,আক্তার ডাকাত ও তাদের অনুসারী অপরাধী চক্রের সদস্যদের বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ড ও অপকর্মের দায় এলাকাবাসীর ওপর চাপানোর চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি আয়োজন করেছে এলাকাবাসী।
আজ রোববার(১২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় গুয়াগাছিয়ার শিমুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলাকাবাসীয় আয়োজনে ওই কর্মসূচীর আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহনকারী এলাকাবাসীর দাবি, সম্প্রতি জামালপুর এলাকায় স্হাপিত অস্হায়ী পুলিশ ক্যাম্পের সামনের মেঘনা নদীতে টহল পুলিশের ওপর শতাধিক রাউন্ড গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণ মামলার আসামী নৌডাকাত ও চাঁদাবাজ চক্রের নেতা নয়ন,পিয়াস,আক্তারসহ তাদের অনুসারীরা এলাকায় রাতের অন্ধকারে এলাকায় এসে নানা অপকর্ম সম্পাদন করে এলাকায় তাদের প্রতিপক্ষ জিয়াউল হক জিতু রাঢ়ী তার আত্বীয় স্বজন ও নিরীহ এলাকাবাসীর ওপর ওই সকল অপকর্মের দায় চাপানোন অপচেষ্টাসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এলাকাবাসী দাবী করেন, কোন অপরাধমুলক কাজের সাথে জড়িত নয়, তাদের বিরুদ্ধে চিহ্নিত অপরাধী চক্র ও তাদের অনুসারী বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে।
এ সকল থেকে পরিত্রান ও প্রতিকার পেতেই এই মানববন্ধন।