
গজারিয়া থানা পুলিশের তালিকা ভুক্ত মাদক
ব্যবসায়ী ১৫ মামলার আসামী লিটন আটক
মুন্সীগঞ্জের গজারিয়া থানা পুলিশের তালিকা ভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ‘গজারিয়ার ইয়াবা বদি’ খ্যাত লিটন মিয়া ওরূপে কসাই লিটনকে (৪০) আটক করেছে গজারিয়া পুলিশ।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার এস আই রুবেল সিকদার জানান, লিটনের বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলাসহ বিভিন্ন অপরাধ মুলক কাজে সম্পৃত্তার অভিযোগে ১৫ টি মামলা বিচারাধীন রয়েছে।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভবেরচর বাসস্ট্যান্ড থেকে লিটনকে আটক করা হয়েছে।
আটক লিটন গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের ফিরোজ কসাইয়ের ছেলে।
তবে সে এক সময়ে গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে বসবাস করত ও নৌ দশ্যু জিতু রাঢ়ীর দলের সক্রিয় সদস্য ছিল।
গজারিয়া থানা সূত্রে জানা যায়, লিটন কসাই দীর্ঘদিন ধরে কসাই কাজের আড়ালে মাদক ব্যবসায় করে আসছিল। মাদক বিক্রির টাকায় তিনটি বাড়িসহ লিটনের রয়েছে কোটি টাকার সম্পত্তি।
অস্ত্র মামলায় তার বিরুদ্ধে আদালতের জারী করা গ্রেপ্তারী পরেোয়ানা মূলে তাকে আটক করা হয়।
গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেন বলেন, ‘অস্ত্র মামলায় তার বিরুদ্ধে আদালতের জারী করা গ্রেপ্তারী পরেোয়ানা মূলে তাকে আটক করা হয়, পরবর্তী ব্যবস্হা প্রক্রিয়াধীন।’