মুন্সীগঞ্জের গজারিয়ায় গজারিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় গজারিয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অবস্থিত গজারিয়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন।
গজারিয়া প্রেসক্লাবের সভাপতি আরিফিন মোল্লার সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গজারিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি আমিরুল ইসলাম নয়ন, দৈনিক ইত্তেফাক পত্রিকার সংবাদদাতা জুয়েল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার গজারিয়া প্রতিনিধি আজিজুল হক পার্থ, সাংগঠনিক সম্পাদক ও সভ্যতার আলো পত্রিকার প্রতিনিধি আলমগীর মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সোলাইমান, কোষাধ্যক্ষ ও দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক ও দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি আল-আমিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ সাইদ আফরান, দৈনিক যুগান্তর পত্রিকার গজারিয়া প্রতিনিধি আমজাদ হোসেন এবং সিনিয়র সাংবাদিক মোঃ মহিউদ্দিন আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ নাছির উদ্দীন, মোঃ খায়রুল ইসলাম হৃদয়, মাসুদ আহমেদ, মোঃ সাগর, রাসেল, মাসুদ রানা ও ওসমানগনি। মতবিনিময় সভায় ভবেরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন সরকারসহ গজারিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি কামরুজ্জামান রতন সাংবাদিকদের সঙ্গে এলাকার সার্বিক উন্নয়ন, গণতন্ত্রের বর্তমান অবস্থা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন।