
সিনিয়র করেসপন্ডেন্ট, গজারিয়া
গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া লঞ্চ ঘাটের পশ্চিম দিকে মেঘনা নদী থেকে ভাসমান অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া নৌ পুলিশের ইনচার্জ, পুলিশ পরিদর্শক শরজিত কুমার ঘোষ জানান,শনিবার(৯ আগষ্ট) বিকাল আনুমানিক ৫টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে অর্ধগলিশ পুরুষের লাশটি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআই এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করলেও অর্ধগলিত লাশটির ফিঙ্গার প্রিন্ট নেয়া সম্ভব হয়নি।
মরদেহের ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।