1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
চরপাথালিয়া সালমান ফারসী রা. মাদরাসায় ৩১ হাফেজকে পাগড়ি প্রদান - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

চরপাথালিয়া সালমান ফারসী রা. মাদরাসায় ৩১ হাফেজকে পাগড়ি প্রদান

রাসেল সরকার, গজারিয়া
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৫ বার পঠিত
চরপাথালিয়া সালমান ফারসী রা. মাদরাসায় ৩১ হাফেজকে পাগড়ি প্রদান।

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চরপাথালিয়া গ্রামে অবস্থিত চরপাথালিয়া সালমান ফারসী রা.মাদরাসায় ২০২৫ ইং শিক্ষাবর্ষে কুরআনে হিফজ ছবক সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
এ বছর মাদরাসার ৩১ জন ছাত্র সফলভাবে হিফজের সবক শেষ করায় তাদের আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরিয়ে সম্মানিত করা হয়। একই সঙ্গে ওই হাফেজ শিক্ষার্থীদের গর্বিত পিতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও ৪১ জন হাফেজ ছাত্র হিফজ শুনানি সম্পন্ন করায় তাদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা আল আমিন সরকার। তিনি বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও আমরা ৩১ জন হাফেজ ছাত্রকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি প্রদান করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। তিনি শিক্ষার্থীদের জন্য দোয়া করে বলেন, আল্লাহ তায়ালা যেন তাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন এবং উত্তম মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার সম্মানিত মুতাওয়াল্লি জনাব শিকদার শিহাব উদ্দিন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু সাইদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও চিন্তাবিদ মাওলানা জয়নুল আবেদীন।
এ ছাড়া অনুষ্ঠানে গজারিয়া উপজেলার স্থানীয় ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। প্রধান মেহমান জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু সাইদ সাহেব তার বক্তব্যে বলেন, আমি যতবার চরপাথালিয়া সালমান ফারসী রা. মাদরাসায় আসি, ততবারই মুগ্ধ ও বিমোহিত হই। দিন দিন এ প্রতিষ্ঠানের রঙ আরও উজ্জ্বল ও সমৃদ্ধ হয়ে উঠছে। এর মূল কারণ হলো ইখলাস।”
তিনি বলেন, একটি অজপাড়া গ্রামে শূন্য থেকে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটিতে আজ প্রায় চার শতাধিক ছাত্র অধ্যয়ন করছে। চলতি বছর ৩১ জন ছাত্র কুরআনে হিফজ সম্পন্ন করেছে এবং গত বছর এ প্রতিষ্ঠান থেকে ৫১ জন হাফেজ তৈরি হয়েছে। এ সাফল্য কোনো কাকতালীয় বিষয় নয়।
তিনি আরও বলেন, “মুতাওয়াল্লি, পরিচালক, শিক্ষকবৃন্দ ও অভিভাবকদের আন্তরিকতা ও খুলুসিয়াতের ফলেই এ অগ্রগতি সম্ভব হয়েছে। যতদিন এ খুলুসিয়াত বজায় থাকবে, ততদিন ইনশাআল্লাহ এ প্রতিষ্ঠান আল্লাহ তায়ালার কাছে আরও মকবুল হয়ে উঠবে।
অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর