মো.রাসেল সরকার,গজারিয়া প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দী এলাকায় ঢাকা চট্রগ্রাম মহাসড়ক পাশের এক ভ্যারাইটিজ ষ্টোরের দোকানদারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে,দোকান ভাংচুর,লুটপাট ও নারী শিশুদের মারধর করে স্থানীয় উঠতি সন্ত্রাসীরা।
আহত ঐ দোকানদার মাজহারুল ইসলাম বুলবুল, উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা (বর্তমান ছোট বালুয়াকান্দী)গ্রামের আব্দুল বারেক চেয়ারম্যান এর ছেলে।
শনিবার(১১জানু)সন্ধ্যা ৭:৩০ঘটিকায় উপজেলার বালুয়াকান্দীস্থ ঢাকা চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনের পাশে অবস্থিত নিজ দোকানে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগীর ছোট ভাই শাহ আলম মুন্সিগঞ্জের বার্তাকে জানান,দোকানটি দেওয়ার পর থেকে তাঁরা চাঁদা দাবি করে আসছিল,ঘটনার সন্ধ্যায় পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে স্থানীয় তেতৈতলা গ্রামের আল ইসলাম এর ছেলে দোকানে এসে চা সিগারেট নিয়ে ৫শত টাকার নোট দিলে,ভাইয়ে ভাংতি না দিতে পারায় কথা কাটাকাটি হয়,এর কিছুক্ষন পর’ই অজ্ঞাত ১৪/১৫ জনের একটা দল এসে ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম, দোকান পাঠ ভাংচুর,লুটপাট করে এ সময় বাড়ির নারী’রা এগিয়ে গেলে তাদেরও মারধর করা হয়।
ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে উ’দ্ধা’র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে,এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক ডা. শারমিন সুলতানা ঘটনার সততা নিশ্চিত করে বলেন,শরীরের একাধিক স্থানে জখমের চিহ্ন রয়েছে,আশঙ্কাজনক অবস্থায় ঢাকা প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী মুন্সিগঞ্জের বার্তাকে জানান,রাতেই এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি,পুলিশ আসামী আটকে তৎপর রয়েছে।