
চিত্রকোটে ওয়ার্ড আইনশৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার খারসুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আইনশৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখরনগর তদন্ত কেন্দ্রের তদন্ত কর্মকর্তা সঞ্জিত কুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা যুবদলের সদস্য রিয়াজ মাহমুদ মান্নান, ওয়াহিদুজ্জামান বাবু, সিরাজদিখান থানার এসআই আকাত আলী, এসআই আবুল কালাম মুরাদ, এসআই আবুল কালাম।
এছাড়া উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ উজ্জল মোল্লা, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আজিজ, যুবদল নেতা মোহাম্মদ মিলন মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।