মুন্সিগঞ্জ জেলা পরিষদ এর নব নিযুক্ত প্রশাসক এ কে এম ইরাদত মানুর সঙ্গে সিরাজদিখান উপজেলা প্রতিষ্ঠান প্রধান পরিষদ নেতৃব্রেন্ড সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে প্রশাসক এর কক্ষে সভার পূর্বে সিরাজদিখান এর সকল শিক্ষা প্রতিষ্ঠান এর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান হয়। এ সময় প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি ও কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক ও খারসুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদিশ চন্দ্র সরকার রাজদিয়া স্কুল এন্ড কলেজ প্রিন্সিপাল বিশ্বজিৎ ঘোষ ইছাপুরা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন মিয়া মালপদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান বয়রা গাঁদি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেন্টু মিয়াখাসকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন ভবানী পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিন রায় বাহাদুর শ্রী নাথ ইনস্টিটিউট এর প্রধান শিক্ষক সাত্তার মিয়া গাইজুদ্দিন স্কুলের প্রধান শিক্ষক সামাদ মিয়া।জেলা পরিষদ প্রশাসক একে এম ইরদাত শিক্ষায় বর্তমান সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে প্রধান শিক্ষকদের দেশ ও জাতির অগ্র যাত্রায় ভূমিকা রাখার আহ্বান জানান। প্রতিষ্ঠান প্রধান গণ বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষার মান উন্নয়ন সহযোগিতা কামনা করেন।