1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে কলকাতাগামী বাসের ধাক্কা, ভারতীয় নাগরিকসহ আহত ৮ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে কলকাতাগামী বাসের ধাক্কা, ভারতীয় নাগরিকসহ আহত ৮

মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৭০ বার পঠিত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে কলকাতাগামী বাসের ধাক্কা, ভারতীয় নাগরিকসহ আহত ৮

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মেরামতরত ব্যাটারিবোঝাই ট্রাকের পেছনে কলকাতাগামী  যাত্রীবাহী বাস ধাক্কা দিলে অন্তত ৮ জন যাত্রী আহত হন।  মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে এক্সপ্রেসের ওয়ের শ্রীনগরের দোগাছি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়ামুখী লেনে একটি ট্রাকের চাকা নষ্ট হয়ে গেলে চালক ট্রাকটি রাস্তার ডান পাশে রেখে মেরামতের কাজ করছিলেন। ওই সময় একই লেনে চলমান একটি যাত্রীবাহী বাস পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ ট্রাকের পেছনে ঢুকে যায় এবং কয়েকজন যাত্রী আটকে পড়েন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকায় পাঠায়। ট্রাকে থাকা ব্যাটারিগুলো থেকে ধোঁয়া বের হলে ফায়ার সার্ভিসের পানিবাহী ইউনিট তা নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনার কারণে দোগাছি থেকে পেছনের দিকে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে বিভিন্ন যানবাহন ছনবাড়ি ব্রিজের নিচ দিয়ে সার্ভিস রোড ব্যবহার করে বিকল্প পথে মাওয়ার দিকে চলাচল শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের যৌথ উদ্যোগে যান চলাচল স্বাভাবিক করা হয়। উভয় যানবাহন বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

আহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন – বাসের সুপারভাইজার আরিফুল ইসলাম (৪২), বাসযাত্রী কলকাতার নাগরিক শেখ শাকিল (২৫) ও শেখ আজিজুর রহমান (৪০), যশোরের হাবিবুর জামান (২৫) ও নোয়াখালীর আবদুল আল মামুন (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে শ্রীনগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর শুনেই দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সহায়তায় যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর