1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লৌহজংয়ে খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ  - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লৌহজংয়ে খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ 

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৯ বার পঠিত

আবু নাসের লিমন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খসড়া ভোটকেন্দ্রের তালিকা হালনাগাদের কাজ শুরু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ জেলার ০৩টি নির্বাচনী এলাকার (১৭০ মুন্সীগঞ্জ-১, ১৭১ মুন্সীগঞ্জ-২ এবং ১৭২ মুন্সীগঞ্জ-৩) নির্বাচনী এলাকার খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে।

গত ১০ সেপ্টেম্বর বুধবার মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের ১৯ আগষ্টে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ জেলার ০৩টি নির্বাচনী এলাকার (১৭০ মুন্সীগঞ্জ-১, ১৭১ মুন্সীগঞ্জ-২ এবং ১৭২ মুন্সীগঞ্জ-৩) খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটকেন্দ্রের তালিকাসমূহ নিম্নবর্ণিত সময়সূচি অনুসারে চূড়ান্তকরণ করা হবে।

খসড়া ভোটকেন্দ্রের তালিকার উপর দাবী/আপত্তি গ্রহণের শেষ তারিখ আগামী ২৫ সেপ্টেম্বর

প্রাপ্ত দাবী/আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ ১২ অক্টোবর, খসড়া ভোটকেন্দ্রের সম্ভাব্য তালিকা চূড়ান্তকরণ ২০ অক্টোবর।

লৌহজং উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জীবন ইবনে মাসুম জানান, তালিকা অনুযায়ী লৌহজং উপজেলার ১০ টি ইউনিয়নের মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৫৫ টি, ভোট কক্ষের সংখ্যা ৩৫৮ টি এবং ভোটার সংখ্যা পুরুষ ৮৮৯৪২ জন, মহিলা ৮৫৩৭৫ জন, মোট ১৭৪৩১৭ জন।

খসড়া ভোটকেন্দ্রের তালিকাসমূহ জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ, জেলা নির্বাচন কর্মকর্তা, মুন্সীগঞ্জ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় (সকল), মুন্সীগঞ্জ ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় (সংশ্লিষ্ট), মুন্সীগঞ্জ এর নোটিশ বোর্ড এবং উপজেলা পরিষদ, পৌরসভা ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। খসড়া ভোটকেন্দ্রের তালিকার উপর যদি কারো কোন দাবী/আপত্তি/সুপারিশ থাকে তবে তা জেলা নির্বাচন অফিসার এর কার্যালয়, মুন্সীগঞ্জ অথবা উপজেলা নির্বাচন অফিসার এর কার্যালয় (সংশ্লিষ্ট), মুন্সীগঞ্জ বরাবর প্রয়োজনীয় দলিলাদিসহ নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে লিখিতভাবে দাখিল করতে হবে।

মুন্সীগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিনের বারাত দিয়ে লৌহজং উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জীবন ইবনে মাসুম জানিয়েছেন, নির্ধারিত তারিখ ও সময়সীমার পর প্রাপ্ত আবেদনসমূহ বিবেচনার অযোগ্য বলে গণ্য হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর