1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ  - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ 

আসাদউজ্জামান, স্টাফ রিপোর্টার;
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার পঠিত
দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (৩০ই জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার যশলদিয়া পুনর্বাসন বাজার এলাকায় প্রজেক্টবাসীর উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং–টঙ্গীবাড়ী) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি তার বক্তব্যে দেশ ও গণতন্ত্র রক্ষায় বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
উঠান বৈঠকে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লার সভাপতিত্বে এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আল-আমীন খানের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি ও বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে এবং এলাকার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নিশাদ গাজী, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মিলন খান, সাংগঠনিক সম্পাদক মো. আবু সালাম খান, রাসেল হাওলাদার, আমীর মাঝি, মনির আকন, নুরুল আমীন বুলেট, শফিউল আলম বিপু, সেলিম খান, মো. জাকির, আজিম শেখ, শাহজাহান পাঠান, মো. রমিজ শেখ, মো. আলী খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উঠান বৈঠক শেষে এলাকায় নির্বাচনী প্রচারণা চালানো হয় এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বিএনপির নির্বাচনী বার্তা তুলে ধরা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর