1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
পদ্মা সেতুর ঢালে অ্যাম্বুলেন্সের ধাক্কা, চালক গুরুতর আহত  - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

পদ্মা সেতুর ঢালে অ্যাম্বুলেন্সের ধাক্কা, চালক গুরুতর আহত 

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার পঠিত

মো. স্বপন বেপারী, লৌহজং

পদ্মাসেতুর মাওয়া প্রান্তে ঢাকামুখী লেনে দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হন অ্যাম্বুলেন্সের চালক।

বুধবার (১৯ নভেম্বর) ভোর ৪টা ৩০ মিনিটে ঘটে এ দুর্ঘটনা।

দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটির নম্বর ঢাকা মেট্রো ছ-৭১-৪৬০৩, যা বাগেরহাট থেকে রোগী নিয়ে ঢাকামুখী আসছিল। পদ্মাসেতুর ঢালে পৌঁছালে এটি সামনে থাকা ট্রাক (ঢাকা মেট্রো ট-১১-৭৬৯২)-এর পেছনে জোরে আঘাত হানে। সংঘর্ষে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে চালক ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন।

আহত চালকের নাম আশিক কুমার বিশ্বাস (৩১) পিতা মৃত গোবিন্দ কুমার মালো। বাড়ি—মুনিগঞ্জ মালোপাড়া রোড, বাগেরহাট সদর।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে আশিককে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকায় রেফার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন।

দুর্ঘটনার পর ওই অংশে কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর